পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘সংখ্যালঘু হামলায় শাসকদলের লোকেরা সম্পৃক্ত’

ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বিএনপি বলেছে অবিলম্বে সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দিতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে সংখ্যালঘুদের ওপর যত হামলা হয়েছে তার সাথে শাসকদলের লোকেরা সম্পৃক্ত। শনিবার এক সংবাদ সম্মেলন এসব বলেন বিএনপির ভাইস চেয়ার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে শুক্রবার ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ধ্বংসলীলা দেখে মর্মাহত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করে বিএনপির এই নেতা বলেন, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যারা হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাংচুর করেছে তাদের বিচার করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং মুসলমান- হিন্দুরা যাতে একত্রে বসবাস করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি করছি।

তিনি অভিযোগ করে বলেন, প্রথম হামলার ঘটনা অনাকাঙ্খিত বলা যেতে পারে। কিন্তু আবার ৬ টি বাড়িতে নতুন করে আগুন দেয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, হামলা হয়েছে ১টার দিকে আর পুলিশ এসেছে বিকেল ৫টার দিকে। তাই আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এ ধরনের ঘটনা এরানো যেত। আইন শৃঙ্খলাবাহিনীকে আরো তৎপর হতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নি ও ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

উল্লেখ্য শুক্রবার বিএনপির একটি প্রতিনিধি দল ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এলাকা পরিদর্শন করেন। যার নেতৃত্বে ছিলেন মেজর হাফিজ।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘সংখ্যালঘু হামলায় শাসকদলের লোকেরা সম্পৃক্ত’

আপডেট টাইম : ০২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬