পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

যে কোন মুল্যে সমাবেশ!

ডেস্ক: আগামি ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। নিয়ম মত অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে সামাবেশ করার অনুমতি মেলেনি। অন্যদিকে বিএনপিও অনড়। যে কোন মুল্যে সমাবেশ করতে চায় দলটি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। এ দুই দিনে একসঙ্গে অনেক দলকে সমাবেশ করতে অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই কোনো রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে বিএনপি বলছে, অনুমতি না পেলেও ৭ নভেম্বর সমাবেশ করবে দলটি। আবার চাওয়া হবে অনুমতি। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সরকার অনুমতি দেবে বলেও মনে করছে দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, ৭ নভেম্বর উপলক্ষে সারাদেশে স্থান চাওয়া হয়েছে, আবারও অনুমতি চাওয়া হবে। অনুমতি না পেলেও ৭ নভেম্বর বিএনপি সমাবেশ করবে। আশা করি সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে অনুমতি দেবে।

ফখরুল আরো বলেন, আগে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালিত হতো। এখন সরকার বাধা দিচ্ছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে তারা এমনটি করতো না। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ৭ নভেম্বরে বাধা দেবে না।

এদিকে ওইদিন সমাবেশ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বিএনপি। বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আমরা ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান মাহাবুবুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, ‘৭ নভেম্বর সমাবেশের জন্য সরকারের অনুমতি দেয়া উচিত। সমাবেশের অনুমতি দেবে না কেন? সেখানে আওয়ামী লীগ তাদের কাউন্সিল করেছে। আমরাও রাজনৈতিক প্রোগ্রাম করবো।’

সূত্র: বিডি লাইভ ২৪

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

যে কোন মুল্যে সমাবেশ!

আপডেট টাইম : ০২:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬