অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজধানীতে ফ্ল্যাটে মিলল কার্টনভর্তি মানব কংকাল

রাজধানীর কাফরুলের একটি ফ্ল্যাট থেকে একাধিক মানব কংকাল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কিছু কেমিক্যালের সন্ধানও পাওয়া গেছে।

শনিবার বিকালে কাফরুল থানার ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব কংকাল ও কেমিক্যাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া নুরুজ্জামান ওরফে কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, বহুতল ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি থেকে কার্টনভর্তি মানব কংকাল পাওয়া গেছে।

বাড়িটির মালিক ইলিয়াস সাইফুল্লা জানান, ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি গত মাসে নুরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে ভাড়া নেন। আজ দুপুরের আগে তৃতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে দ্বিতীয় তলার দরজায় নক করেন।

তিনি বলেন, ‘ভাড়াটিয়া নুরুজ্জামান দরজা খুলতে দেরি করেন। কিছুক্ষণ পর দরজা খুললে তৃতীয় তলার ওই বাসিন্দা কার্টনভর্তি কংকাল দেখতে পান। এরপর তিনি ঘটনাটি আমাকে (বাড়িওয়ালা) জানান। বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযান চালায়।’

বাড়িওয়ালা আরও জানান, ভাড়াটিয়া তথ্য ফরম অনুযায়ী নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি মিটফোর্ডের চিকিৎসক পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে আরও দুজন কর্মচারীও ছিল।

তবে কাফরুল থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, আটক ব্যক্তির নাম কামরুজ্জামান। তিনি নিজেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী দাবি করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রাজধানীতে ফ্ল্যাটে মিলল কার্টনভর্তি মানব কংকাল

আপডেট টাইম : ০২:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬