অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছিনতাইকারীর কবলে সাংবাদিক

ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন অনলাইন পত্রিকা বিডিনিউজের সাংবাদিক অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস।

ছিনতাইকারীরা তাকে মাইক্রোবাসে তুলে মারধর করে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা ও দু’টি মোবাইলসেট ছিনিয়ে নেয়।

বুধবার সকালে যাত্রাবাড়ীর শনিরআখড়া থেকে গুলিস্তান যেতে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে উঠলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত প্রকাশ বিশ্বাস জানান, তিনি কোর্টে যাওয়ার উদ্দেশে আজ সকাল ৯টার দিকে যাত্রাবাড়ির কাজলা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রোবাসে যাত্রী তোলা হচ্ছিল। তিনিও ওই গাড়িতে ওঠেন। মাইক্রোবাসে যাত্রীবেশে আরো পাঁচজন লোক ছিল। মাইক্রোবাসে ওঠার পর তার চোখ, মুখ, হাত, পা বেঁধে ফেলা হয়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা দাবি করা হয়। পরে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে ও দুটি মোবাইল রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদরাসার পাশে তাকে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ছিনতাইকারীর কবলে সাংবাদিক

আপডেট টাইম : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬