পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘এমপি-মন্ত্রীকে বাঁচাতে মিথ্যা প্রতিবেদন’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় পুলিশের দেয়া প্রতিবেদনকে ‘সাজানো ও মিথ্যা’ বলে তা প্রত্যাখান করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগের ১৮ জন নেতার পাশাপাশি নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বিল্লাল হোসেন নাম জড়িয়ে দেয়া হয়েছে। মূলত স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচানোর জন্য পুলিশ এ মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে।”

তিনি বলেন, “বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল শুধু হাস্যকরই নয়, এটা দুষ্কর্মকে ঢেকে দেয়ার অপচেষ্টা মাত্র।”

এদিকে ১৮ নভেম্বর হোটেল ওয়েস্টিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ও নতুন নির্বাচন কমিশন কাঠামো গঠনে রূপরেখা তুলে ধরবেন তিনি।

তিনি বলেন, “নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় বিএনপি। কিন্তু রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে প্রধানমন্ত্রীর নির্দেশেরই প্রতিফলন হবে সেই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। সেই নির্বাচনের পরিণতি কী হবে সেটির দৃষ্টান্ত কাজী রকিব উদ্দিনের নির্বাচন কমিশন দেশবাসীকে দেখিয়ে দিয়েছে।”

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান ও সহ দফতর সম্পাদক মো.মুনির হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘এমপি-মন্ত্রীকে বাঁচাতে মিথ্যা প্রতিবেদন’

আপডেট টাইম : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬