পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘আমি রাস্তার সাথে আ.লীগও মেরামত করব’

ডেস্ক: ‌আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি সড়ক মেরামত করব, আওয়ামী লীগও মেরামত করব। আজ বুধবার যশোর বিমানবন্দর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহ-কালিগঞ্জ উপজেলার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল, এনামুল হক শামীম, অ্যাডভোকেট আফজাল হোসেন, মারুফা আক্তার পপি প্রমূখ।

পথসভায় দলেন নেতাদের হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, মৌসুমী পাখি হয়ে যারা দলে এসেছো তারা ভালো হয়ে যাও। যারা বসন্তের কোকিল তাদেরকেও বলছি, ভালো হয়ে যাও। দলে আমরা ঐক্য চাই।

ঝিনাইদহের কালিগঞ্জ থানার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উল্লেখ করে মন্ত্রী বলেন, তোমরা গোলমাল করবে না। দলে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। তিনি বলেন, ডিজিটাল সুবিধা এখন বাংলাদেশের সর্বত্র। ইউনিয়ন পর্যায় থেকে প্রতি মুহূর্তে বিদেশের খবর নেওয়া যাচ্ছে। এটা শেখ হাসিনা সরকারের অবদান। উল্লেখ্য, এই পথসভা শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ওবায়দুল কাদের। বিকেল ৩ টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সমাবেশে যোগ দিবেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘আমি রাস্তার সাথে আ.লীগও মেরামত করব’

আপডেট টাইম : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬