অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ভারতে রুপির নোট নিষিদ্ধে বেনাপোল বন্দরে আমদানি রফতানিতে বিরুপ প্রভাব

বেনাপোল: ভারতে ৫শ ও ১হাজার রুপির নোট নিষিদ্ধের ঘোষনার পর থেকেই বেনাপোল স্থলবন্দরে আমদানি রফতানিতে বিরুপ প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। বেনাপোলের ওপার পেট্টপোল বন্দরে সপ্তাহ ধরে রুপি সংকটের কারনে আটকা পড়ছেন বিভিন্ন প্রদেশ থেকে আসা কয়েকশত ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপাররা। নানান সমস্যায় রয়েছেন তারা। রুপির অভাবে হোটেলে খওয়া,মালামাল কেনা এক স্থান থেকে অন্য বাজারে যাতায়াত করতে পারছেননা এবং পার্কের ভাড়া না মিটাতে পেরে দিনের পর দিন অপেক্ষা করছেন ওপার বন্দরে।

একাধিক সমস্যার কথা বলছেন তারা। এর ফলে এক সপ্তাহ ধরে অনেক আমদানি বাহি ট্রাক আটকে আছে ওপার বন্দরে। আমদানি রফতানিকারক প্রতিষ্টানকে দিতে হচ্ছে গচ্ছা। অনেক ভারতীয় ড্রাইভার তাস খেলেই দুপার বন্দরে কাটাচ্ছেন অলস সময়। কলিকাতা উত্তর প্রদেশ দিল্লি বিহার অন্ধ প্রদেশ থেকে আসা টাক চালক ও হেলপাররা দিন কাটাচ্ছেন কষ্টে। চেকপোষ্ট এলাকায় আটকা পড়া ট্রাক ছাড়াতে টাকা আনতে হচ্ছে ভারতের বিভিন্ন এলাকা থেকে ফলে কালক্ষেপন হচ্ছে বেশী। হয়রানি ও দুর্ভোগ বাড়ছে তাদের।
ভারতের পেট্টাপোল বন্দরে রুপি না পেয়ে আটকা পড়া-ট্রাক ড্র্ইাভার জুবেন্দ্র দেবনাথ ও রনজন সিং বলেন তাদের কাছে থাকা ১শ ও ৫০টাকার নোট শেষ হয়ে গেছে আগেই। এখন নেই কোন টাকা। রুপি সংবটের কারনে তারা তিন থেকে ৭দিন পর বেনাপোল বন্দরে প্রবেশ করেছেন। ওপারে রুপি সংকটের কারনে ট্রাক পার্কিং চার্জ দিতে না পারায় বন্দরেই দিনের পর দিন কাটাতে হয়েছে তাদের। আদমাদনি বাহি ট্রাকের কয়েশত ড্রাইভাররা রয়েছেন মহা বিপাকে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,বলেন-ভারতে রুপির নোট নিষিদ্ধের পর থেকে বেনাপোল বন্দরে আমদানি রফতানিতে বিরুপ প্রভাব পড়েছে। কমে গেছে আমদানি। এক মাস পর সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আশা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ভারতে রুপির নোট নিষিদ্ধে বেনাপোল বন্দরে আমদানি রফতানিতে বিরুপ প্রভাব

আপডেট টাইম : ০৪:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬