পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘ক্ষমতায় টিকে থাকতেই সংখ্যালঘুদের ওপর হামলা’

ক্ষমতায় টিকে থাকতে সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা এবং মন্দিরে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে মুসলিম নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধনের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি নাসিরনগরে হামলা আওয়ামী লীগই করেছে। তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই এই হামলা চালিয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ হামলা চালিয়েছে এটার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি।

মিয়ানমারে মুসলিম নির্যাতনের প্রসঙ্গ তুলে দুদু বলেন, সেখানে এখন ক্ষমতায় আছেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সাং সুচি। অথচ এই গণহত্যায় তার নীরবতা আমাদেরকে বিস্মিত করে। মিয়ানমারে মুসলিম নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এই নেতা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, সুকুমার চৌধুরী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘ক্ষমতায় টিকে থাকতেই সংখ্যালঘুদের ওপর হামলা’

আপডেট টাইম : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬