পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রতারণা মামলা নিষ্পত্তিতে জরিমানা গুনছেন ট্রাম্প

ডেস্ক: নিজের নামে বিশ্ববিদ্যালয় গড়ে ছাত্রদের সাথে প্রতারণা করবার তিনটি অভিযোগ আড়াই কোটি ডলার দিয়ে নিষ্পত্তি করছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদেরকে রিয়েল স্টেট ব্যবসার গোপন কৌশল শেখানো হবে এবং এর জন্য ট্রাম্প স্বয়ং প্রশিক্ষক বাছাই করবেন, এমন এক প্রতিশ্রুতির পর সেখানে মাথাপিছু ৩৫ হাজার ডলার দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হন।

পরে এই শিক্ষার্থীদের তরফ থেকেই ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের আদালতে তিনটি অভিযোগ দায়ের করা হয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার মাধ্যমে প্রতারণা করার অভিযোগ এনে। ক্ষতিপূরণের মাধ্যমে আদালতের বাইরে অভিযোগটি নিষ্পত্তি করবার সুযোগ থাকলেও, ট্রাম্প বরাবরই বলে আসছিলেন, তিনি এই অভিযোগ নিষ্পত্তি চান না, কারণ তিনি মনে করেন মামলায় তিনি জিতবেন।

কিন্তু এখন ট্রাম্পের অর্থদণ্ড দিয়ে অভিযোগ নিষ্পত্তি করতে রাজী হওয়াটা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যানের চোখে অভিযুক্তের চমকপ্রদ পিছু হটা এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিরাট জয়। তিনটি অভিযোগের মধ্যে একটির বিচার কার্যক্রম চলতি মাসের শেষভাগেই শুরু হবার কথা, যদিও ট্রাম্পের আইনজীবীরা বিচার বিলম্বিত করবার চেষ্টা চালাচ্ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রতারণা মামলা নিষ্পত্তিতে জরিমানা গুনছেন ট্রাম্প

আপডেট টাইম : ০৮:৩৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬