পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নেতাকর্মীদের ভালো আচরণ করতে বললেন ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আর মাত্র দুই বছর পর জাতীয় নির্বাচন হবে। সে নির্বাচনে আওয়ামী লীগকে আবারও জেতাতে হবে। না হলে এত উন্নয়ন, এত অর্জন সবকিছু বৃথা যাবে। এই জন্য এখন থেকেই দলের নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।’

আজ শনিবার কুমিল্লার লাকসাম বাইপাস মোড়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আচরণ ভালো করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভালো আচরণ করে জনগণের হৃদয়ে নাম লেখান। তবেই সে নাম অক্ষয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘জনগণের সাথে ভালো আচরণ না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে। বিলবোর্ড আর পোস্টার বেশি দিন থাকে না। এই জন্য জনগণের পাশে থাকুন তাদের খোঁজ খবর নিন, তাদের খুশি রাখুন। তবেই বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সোনালী ফসল ঘরে তুলতে পারবেন।’

মো. তাজুল ইসলাম এমপি-র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, খালেদ মাহমুদ, অসিম কুমার উকিল, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নেতাকর্মীদের ভালো আচরণ করতে বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬