পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আইভীর বিষয়ে ওবায়দুল কাদেরের ডাকে সাড়া দেননি শামীম-আনোয়ার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সদরের সংসদ সদস্য শামীম ওসমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ মোট ৫ জনকে নিয়ে সোমবার সন্ধ্যায় বৈঠক ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি শামীম ওসমান ও আনোয়ার হোসেন। দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত নাসিক নির্বাচেনে আইভীর পক্ষে কাজ করতেই শামীম ওসমান ও আনোয়ার হোসেনকে ডাকা হয়েছিল।
বৈঠকে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমান বলেন, আমি ধানমণ্ডি কার্যালয়ে যাচ্ছি না। দলের সাধা্রণ সম্পাদকের ডাকা বৈঠকে কেন যাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।
এদিকে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন টেলিফোনে বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকা ও নারায়ণগঞ্জের বাইরে আছি। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও সেখানে আজ যেতে পারছি না। কাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার চেষ্টা করবো।
উল্লেখ্য, নাসিক নির্বাচনে আওয়ামী লীগের বিবাদ মেটানোর জন্য দলের কেন্দ্র থেকে ৫ নেতার সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক বৈঠক ডেকেছিলেন। সন্ধ্যা ৭টায় বৈঠক শুরুর কথা থাকলেও বৈঠক শুরু হয়নি। এমনকি নারায়ণগঞ্জ থেকে দলের কোনো নেতাও বৈঠকে যোগ দিতে আসেননি। তবে ওবায়দুল কাদের কিছুক্ষণ অপেক্ষার পর ধানমণ্ডি কার্যালয় থেকে বেরিয়ে যান।
আইভী ও শামীম ওসমান ছাড়া যাদের বৈঠকে ডাকা হয়েছিল তারা হলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আইভীর বিষয়ে ওবায়দুল কাদেরের ডাকে সাড়া দেননি শামীম-আনোয়ার

আপডেট টাইম : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬