পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দলীয় বিষয়ে কথা বলার দায়িত্বে আ. লীগের আরও চার নেতা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এখন থেকে দলের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলটির আরও চার নেতা। তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার একার ওপর ভীষণ চাপ পড়ে যায় বলে কথা বলার জন্য এ চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সব বিষয়ে আমি কথা বলবো এটাও হয় না। আর এ পদক্ষেপের মধ্য দিয়ে অন্যান্য নেতাদেরও কাজের পরিধি বাড়ানো হলো।’

সোমবার দলীয় এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনার নিদের্শে এ পদেক্ষপ নেওয়া হয়েছে। নেত্রী বলেছেন, আমি এই চারজনকে ঠিক করে দিলাম। এক এক বিষয় নিয়ে তারা এক এক জন কথা বলবেন।’ যদিও দলীয় গঠনতন্ত্রে বিভিন্ন বিষয় কথা বলার জন্য মুখপাত্র বানানোর নিয়ম নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দলীয় বিষয়ে কথা বলার দায়িত্বে আ. লীগের আরও চার নেতা

আপডেট টাইম : ০৪:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬