অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত

আপনি নকল গুগল ব্যবহার করছেন না তো?

ডেস্ক : সার্চ ইঞ্জিনের অভাব নেই এ ইন্টারনেটের যুগে। কিন্তু গুগল-এর ধারে-কাছে যাওয়ার সাধ্য কার? এর কারণ অনেকগুলো। সবার প্রথমে আমাদের অভ্যাস। দীর্ঘ দিন ধরে গুগল ব্যবহার করতে করতে আমরা এতটাই অভ্যস্ত যে অন্য কোন সার্চ ইঞ্জিনের কথা ভাবতেই পারি না। কিন্তু অজান্তেই নকল গুগল ব্যবহারের অভ্যাস তৈরি হয়ে যায় নি তো আমাদের?

সম্প্রতি দ্য নেক্সট ওয়েব নামের এক সংস্থা গুগল অ্যানালিটিককে কাজে লাগিয়ে এই নকল গুগলের সন্ধান পেয়েছে। তারা দেখতে পেয়েছে সিক্রেট.গুগল.কম নামের এক ওয়েবসাইটের অস্তিত্ব। সেই ওয়েবসাইট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছিল। সেখানে লেখা ছিল- ভোট ফর ট্রাম্প- ট্রাম্পকে ভোট দিন! আর এখন সেখানে লেখা রয়েছে- ট্রাম্প, ইউ ডিড ইট!

তবে শুধুই দ্য নেক্সট ওয়েব নয়, তাদের আগে অ্যানালিটিক এজ নামের এক সংস্থাও খবর দিয়েছিল এই নকল গুগলের। পার্থক্যটা খুব সামান্য। চোখে পড়ার মতো নয়। গুগল.কম-এ জি অক্ষরটা লেখা বড় হাতে। নকল গুগলেও তাই, কিন্তু তার আকার আসলটার চেয়ে একটু ছোট। যেন একটা বড় হাতের জি অক্ষর সঙ্কুচিত হয়ে গিয়েছে। অ্যানালিটিক এজ জানিয়েছে, এটা আসলে একটা বিশেষ ল্যাটিন অক্ষর, যাকে ইউনিকোড ০২৬২ নামেও চিহ্নিত করা হয়।

এর পর আসে সেই আসল প্রশ্ন। এই নকল গুগল দিয়ে কী স্বার্থসিদ্ধি হয়? উত্তরটা অনুমান করে নেওয়া খুব একটা শক্ত নয়। অ্যানালিটিক এজ জানিয়েছে, স্প্যামার অর্থাৎ যারা স্প্যাম ছাড়ে ওয়েবসাইটে, তারাই মূলত এই ওয়েবসাইট বানিয়েছে। যার সাহায্যে ট্রাফিক টেনে আনা যায়। এছাড়া হ্যাকিংয়ের সুবিধা তো রয়েছেই! এবার একটু খেয়াল করুন তো, আপনি কোন গুগল ব্যবহার করছেন! আসলটা না নকলটা!
সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

আপনি নকল গুগল ব্যবহার করছেন না তো?

আপডেট টাইম : ০৪:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬