অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৪ মাসের শিশু মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চার মাস বয়সী শিশু মেয়েকে হত্যার অভিযোগে তার মা মর্জিনা আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মর্জিনাকে হত্যা মামলায় গেপ্তার দেখায় পুলিশ।

মর্জিনা তাঁর মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।

মর্জিনা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পানখাউয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, প্রেমের সম্পর্কের জের ধরে প্রায় দেড় বছর আগে সাইফুল ইসলাম ও মর্জিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর এ দম্পতি কালিয়াকৈর উপজেলার মাটিকাটা ছাপড়া মসজিদ এলাকায় ইব্রাহিম মিয়ার কলোনির বাসায় ভাড়ায় থাকতে শুরু করেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তারা। বিয়ের এক বছরের মধ্যেই তাদের সংসারে এক সন্তানের জন্ম হয়। সন্তানের নাম রাখা হয় সায়মা।

ওসি আরো বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা মর্জিনাকে সন্দেহ করে এবং নানা মন্তব্য করতে থাকেন। বিষয়টি তাঁর স্বামী সাইফুল ইসলামকে জানালে তিনিও একই ধরনের কথা বলেন। একপর্যায়ে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মর্জিনা গতকাল সোমবার গভীর রাতে চার মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি ডোবার পানিতে ফেলে দেন। পরে সন্তানের খোঁজ পাওয়ায় যাচ্ছে না বলে তিনি নিজেই প্রচার চালান।

ওসি জানান, বিভিন্ন জায়গায় খোঁজার পর এলাকাবাসী ডোবায় ওই শিশুর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আজ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রথমে নিহত শিশুর মা, বাবা ও দাদিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্তানকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন মর্জিনা আক্তার। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

৪ মাসের শিশু মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬