পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘খালেদার প্রস্তাব প্রত্যাখান আ’লীগের মারাত্মক ভুল’

ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখান করা-আওয়ামী লীগের মারাত্মক রাজনৈতিক ভুল বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেলে বিএনপি বিজয়ী হবে এতে কোনো সন্দেহ নেই। পরাজিত হবে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার। সেই পরাজয় হওয়ার ভয়ে তারা নতুন নির্বাচন কমিশন গঠন করা হউক তা চায় না।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনাসভার আয়োজন করে।

মওদুদ বলেন, খালেদা জিয়ার প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা না করে এক ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া দেয়াটা অন্যায়। আর এটাই আওয়ামী লীগ। এই প্রতিক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে একটি অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট তার মনোভাব ফুটে উঠেছে। অথচ সরকারের উচিত ছিল খালেদা জিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে জনমত সৃষ্টিতে আলাপ-আলোচনার ব্যবস্থা করা।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে মওদুদ বলেন, এই নির্বাচন কমিশন অর্থহীন। এদের কোনো শক্তি নাই। তাদেরকে আইনে ক্ষমতা দেয়া আছে। কিন্তু প্রয়োগ করার দৃঢ়তা নাই, নাই সাহস। এরা নতজানু, এদের কোনো ব্যক্তিত্ব নাই।

সংগঠনের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, নিবার্হী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘খালেদার প্রস্তাব প্রত্যাখান আ’লীগের মারাত্মক ভুল’

আপডেট টাইম : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬