অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রূপগঞ্জে আ’লীগ নেতার বাড়ীতে অভিযান, ২৩ টি বল্লম উদ্ধার

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ প্রতিনিধি): রূপগঞ্জে ইসমাইল হোসেন নামে এক আওয়ামীলীগ নেতার বাড়ীতে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সে। পুলিশ ইসমাইল হোসেনের বাড়ীতে তল্লাশি চালিয়ে ২৩টি বল্লম ও টেটা উদ্ধার করেছে। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ জানান, উপজেলার কাঞ্চন পৌর আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শনসহ মাদকদ্রব্য বিক্রয় ও জুয়ার আসর পরিচালনা করতো বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এরই প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বুধবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় ইসমাইল হোসেন। পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশী চালিয়ে ২৩টি বল্লম ও টেটা উদ্ধার করে। তবে কোন মাদকদ্রব্য বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ২৩টি বল্লম ও টেটা উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এক বছর পূর্বে স্থানীয় রানীপুরা মাদ্রাসা মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যুবদল নেতা ইসমাইল হোসেন আওয়ামীলীগে যোগদান করেছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রূপগঞ্জে আ’লীগ নেতার বাড়ীতে অভিযান, ২৩ টি বল্লম উদ্ধার

আপডেট টাইম : ০৪:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬