অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নরসিংদীতে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নরসিংদী : নরসিংদীর মাধবদীতে সায়মা বেগম নামের চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সায়মা (১২) মাধবদী পৌর শহরের রয়নাতুল সুন্নতে মাদ্রাসার ছাত্রী ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া। বাড়ি সদর উপজেলার চরদিঘলদী গ্রামে।

বৃহস্পতিবার সায়মা হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিহত ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সায়মা মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। সে কিছুদিন বাড়িতে ছিল। রবিবার তাকে ছাত্রীনিবাসে দিয়ে যায় অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার এক শিক্ষক মুঠোফোনে পরিবারের লোকজনকে সায়মার অসুস্থতার কথা জানান।

পরিবারের লোকজন গিয়ে দেখেন, সায়মার মুখ দিয়ে লালা বের হচ্ছে। প্রথমে তাকে নেওয়া হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীর একটি বেসরকারি হাসপাতালে। পরে আনা হয় নরসিংদী সদর হাসপাতালে। সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই সায়মার মৃত্যু হয়েছে। ওই সময় তার মুখ-নাক দিয়ে ফেনা বের হচ্ছিল।

সদর মডেল থানার এসআই জাকারিয়া আলম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

নরসিংদীতে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০২:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬