
মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট বাজার থেকে সাড়ে চার মণ ঝাটকাসহ দুটি ট্রলার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আটক করা হয় তিনজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার ভোরে এসব জাটকা আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন জুলহাস সরদার (৩০), জহিরুল শিকদার (৪৫) ও কালু আকন (৪৪)।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে অভিযান চালান র্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সাড়ে চার মণ ঝাটকা ও দুটি ট্রলার জব্দ করা হয়।
এ সময় আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
আটক জাটকা বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 















