অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি থেকে ২২ পিস ইয়াবা ও শটগানের পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সবুজ মিয়া (২৮) ও আনোয়ার হোসেন(২৫)। আজ শুক্রবার মামলার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে আঠারবাড়িসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে আসলেও তাকে ধরা যায়নি। অবশেষে আঠাবাড়ি বাজারে ‘সবুজ মাতৃ সাজ ঘর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবার একটি বড় চালান রয়েছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এ অস্থায় আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রাত ৮টার দিকে অভিযান চালায় ওই প্রতিষ্ঠানে।

এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ২২ পিস ইয়াবা ও শটগানের পাঁচ রাউন্ড গুলিসহ তেলুয়ারি গ্রামের মৃত মহর আলীর বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী সবুজ মিয়া ও তার সহযোগী উত্তর বনগাঁও গ্রামের ইদ্রিস আলী ছেলে আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে রাতেই তাদেরকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক ২

আপডেট টাইম : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬