অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট শুরু হয়েছিল। একদিন পর আজ শুক্রবার বিকেলে রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয়। বৈঠক শেষে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, ট্রাক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম, বগুড়া ট্রাকমালিক সমিতির সভাপতি আবদুল হান্নানসহ ১১ জেলার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

সভায় ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা তাঁদের সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো শুনে বিভাগীয় কমিশনার সমাধানের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট স্থগিত করেন।

বৈঠক শেষে বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, ধর্মঘট আহ্বানকারী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের দাবির বেশির ভাগই আইন প্রণয়ণের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা সেগুলো কেন্দ্রীয়ভাবে সরকারকে জানিয়ে দেব। আর মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো সমাধান করতে পারি, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব।

এর আগে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যানসহ সব ধরনের পণ্যবাহী যানবাহন ধর্মঘটে অচল হয়ে পড়ে পণ্য পরিবহন। ধর্মঘটের ফলে উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো থেকে সারা দেশের পণ্য পরিবহন গত দুদিন থেকে বন্ধ ছিল।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট টাইম : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬