পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আইন বহির্ভূত হত্যার বিষয়ে অত্যন্ত শক্ত হাতে ব্যবস্থা নেয়া হবে:আইনমন্ত্রী

আইন বহির্ভূত হত্যা বা অত্যাচার যেটাই হোক না কেন সরকারের নজরে আনা হলে তার ব্যবস্থা নেয়া হবে এবং অত্যন্ত শক্ত হাতে ব্যবস্থা নেয়া হবে। তার কারণ হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের সংবিধানের কথা অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সে জন্য আইনের শাসন প্রতিষ্ঠায সরকারের চেয়ে আর কেউ বেশী উৎসাহী নয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ শনিবার দুপুরে ঢাকায় সিরডাপ মিলনায়তনে মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা এটাও বিশ্বাস করি যে, আইন বহির্ভূত হত্যা আইনের শাসন প্রতিষ্ঠায় এক বিরাট বাধা। সেজন্য এধরণের সংবাদ সরকারের নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, আপনারা খবরের কাগজে যেসব দেখছেন সেগুলোর ব্যাপারেও আমরা সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। তিনি আরো আশ্বস্ত করে বলেন, যেখানেই এটার ব্যত্যয় ঘটবে সেখানেই সরকার সব ধরণের ব্যবস্থা নিবে।

সাম্প্রতিক নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখছে এবং একারণেই অনেক তথ্য উদঘাটিত হচ্ছে।

মানবাধিকার আইনের ১৮ ধারা সংশোধন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবাধিকার কমিশন এ ধারার সংশোধন চেয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠালে তা বিবেচনা করা হবে।

ধর্ষণ মামলার আসামী খালাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, উপযুক্ত স্বাক্ষীর অভাবে তারা খালাস পাচ্ছেন। তাই এ বিষয়ে পরিবার ও ভিকটিমের যথোপযুক্ত স্বাক্ষীর প্রয়োজন। এবিষয়ে তাদের এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে। কোন প্রলোভন বা চাপে স্বাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করা যাবে না।

খসড়া বাল্য বিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান রাখার সমালোচনার বিষয়ে তিনি বলেন, বিশেষ বিধানের আলোচনায় গিয়ে আমরা আইন প্রণয়নের মূল উদ্দেশ্যকেই ভুলে যাচ্ছি। এ আইনের মূল কথা হচ্ছে ১৮ বছরের আগে কোন কন্যাকে এবং ২১ বছরের আগে কোন পুরুষকে বিয়ে দেয়া যাবেনা বা তারা বিয়ে করতে পারবেনা। কেবল বিশেষ পরিস্থিতির উদ্ভব হলে পিতা-মাতার সম্মতিতে এবং আদালত অনুমতি দিলে ১৮ বছরের আগে কোন কন্যাকে বিয়ে দেয়া যাবে। তিনি বলেন, আমাদের আজকের যে বাস্তবতা, আমাদের গ্রামের যে অবস্থা সেই অবস্থার নিরিখেই বাল্য বিবাহ নিরোধ আইনে এই বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। তাই ওই আইনে এই বিশেষ বিধানযুক্ত থাকাতে আইনের মূল উদ্দেশ্য নস্যাত বা ব্যহত হয়নি বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম এবং ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ডও বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আইন বহির্ভূত হত্যার বিষয়ে অত্যন্ত শক্ত হাতে ব্যবস্থা নেয়া হবে:আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬