পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আইভীর কাছে ধানের শীষে ভোট চাইলেন আফরোজা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে ধানের শীষে ভোট চেয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তবে আইভীও উল্টো আফরোজা আব্বাসের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। তাদের পারস্পরিক এই ভোট চাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে নারায়ণগঞ্জে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে সাখাওয়াতের পক্ষে প্রচারে অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যান আফরোজা আব্বাস। প্রথমে বেলা ১১টার দিকে আফরোজা চলে যান আইভীর নারায়ণগঞ্জের বাসায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে কিছুক্ষণ পর চলে আসেন।

পরে বিকালে গণসংযোগকালে সাক্ষাৎ হয়ে যায় আইভীর সঙ্গে। আইভী এ সময় গাড়িতে ছিলেন। আফরোজা আব্বাস এগিয়ে গেলে তিনি গাড়ির গ্লাস নামিয়ে কুশলাদি বিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আইভীর হাতে লিফলেট ধরিয়ে দেন আফরোজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজা আব্বাসের তাক লাগিয়ে দেয়া এমন আচরণে প্রথমে আইভী কিছুটা অপ্রস্তুত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নিয়ে উল্টো নৌকা প্রতীকে ভোট চান এবং আফরোজাকেও নৌকার পক্ষে প্রচার চালাতে অনুরোধ করেন।

এ সময় হাসিমুখে দুজনের মধ্যে হালকা কথাবার্তাও হয়। তবে দুজনের গণসংযোগের তাড়া থাকায় এই সাক্ষাৎপর্ব বেশিক্ষণ স্থায়ী হয়নি।

গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। তবে তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেননি। পুরো সময় নির্বাচনী প্রচারে ছিলেন তার সহধর্মীনি আফরোজা আব্বাস। এ সময় তিনি নগরীতে গণসংযোগে দলমত নির্বিশেষে সবার কাছে ছুটে গিয়ে তাক লাগিয়েছিলেন। এমনকি মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী (বর্তমান মেয়র) সাঈদ খোকনের পুরান ঢাকার বাসায় পর্যন্ত ভোট চাইতে ছুটে গিয়েছিলেন আফরোজা। সংঘাতপূর্ণ রাজনৈতিক কালচারের মধ্যে তার এই সৌহার্দ্যপূর্ণ আচরণকে সবাই ইতিবাচক হিসেবে দেখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আইভীর কাছে ধানের শীষে ভোট চাইলেন আফরোজা

আপডেট টাইম : ০৪:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬