পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সাখাওয়াতকে খালেদা: শামীমকে জাগাবেন না, অাইভীকে আক্রমন নয়

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেনকে পরিষ্কার বলে দিয়েছেন, শামীম ওসমানকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে কোনো আক্রমণাত্নক বক্তব্য রাখবেন না। আপনার বিরুদ্ধে কোনো বক্তব্য আসলে তার জবাব দেবেন মাত্র।

সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের নেতাদের উপস্থিতিতে বিএনপি প্রার্থী সাখাওয়াতকে বেগম খালেদা জিয়া এই পরামর্শ দেন। তিনি বলেন, শামীমের বিরুদ্ধে বিষোদগার মানেই তাকে জাগিয়ে তোলা। শামীম ওসমানকে ঘুমিয়ে থাকতে দিন। আইভীকেও আহত করার দরকার নেই। রাজনৈতিক বক্তব্য নারায়ণঞ্জের মানুষের দুর্ভোগ ও অভাব-অভিযোগ তুলে ধরে নির্বাচিত হলে কি করবেন সেই প্রতিশ্রুতি দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন। নির্বাচনী আচরণবিধির কারণে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যেখানে আইভীর জন্য প্রচারণায় নামতে পারছেন না, সেখানে বিএনিপর নানা স্তরের নেতাকর্মীরা প্রতিনিয়ত ভোটারদের দুয়ারে দুয়ারে ধানের শীষের জন্য ভোট চাইছেন।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু শুরু থেকে রোজ নারায়ণগঞ্জে যাচ্ছেন। বিএনপি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস মহিলা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। গয়েশ্বর দলের সকল নেতাদেরই নামাচ্ছেন। স্লোগান তুলেছেন, আসুন পাল্টাই। গুলশান কার্যালয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে বেগম খালেদা জিয়াকে রিপোর্ট দানকালে সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রয়েছে। বিএনপি নেতাকর্মীদের কোনো ধরণের বাঁধা দেয়া হচ্ছে না।

আব্দুল আওয়াল মিন্টু স্বভাবসুলভ রসিকতায় বেগম খালেদা জিয়াকে বলেছেন, ‘ম্যাডাম, বহু নির্বাচন দেখেছি। নারায়নগঞ্জের মতো এত সুন্দর পরিবেশে নির্বাচন কখনো দেখিনি। হঠাৎ কি হয়ে গেলো যে সরকার এত সুন্দর পরিবেশ দিয়েছে, বুঝতেই পারছি না। কারণ ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও অন্যান্য সিটি কর্পোরেশনে যেখানে জনমত যাচাইয়ের সুযোগ মিলেনি সেখানে নারায়ণগঞ্জে এত সুন্দর পরিবেশ অবাক করার মতো। এই পরিবেশ শেষ পর্যন্ত থাকলে নীরব ব্যালট বিপ্লবে আমাদের বিজয় হবে।’

তিনি হাসতে হাসতে আরো বলেন, ‘ম্যাডাম, নির্বাচিত হলে ৬ মাস পর সাখাওয়াত হয়তো জেলে যাবে, কিন্তু জনমত যে আমাদের পক্ষে সেটি প্রমাণ হয়ে যাবে।’ দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। (সূত্র: পূর্বপশ্চিমবিডি ডটকম)

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সাখাওয়াতকে খালেদা: শামীমকে জাগাবেন না, অাইভীকে আক্রমন নয়

আপডেট টাইম : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬