অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

খাগড়াছড়িতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৪

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ফুল দিয়ে ফেরার পথে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।

এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাতসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে পুলিশের এএসআই রাসেল ও কনস্টেবল মাসুদ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, বিএনপি নেতা মোমিন আলী, রবিউল, দেলোয়ার, নাছির তালুকদার ও খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনিসুল আলম রয়েছেন। এদের মধ্যে এমএন আবছারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের মাইনী ভ্যালীস্থ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক দিয়ে ফেরার পথে বহিস্কৃত জেলা আওয়ামী লীগের একাংশের কার্যালয়ের সামনে আসলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জন্য উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম জানান, জেলা বিএনপির বিজয় দিবসের র্যানলি থেকে বিনা উস্কানিতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ৬ নেতাকর্মীকে আহত করেছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া জানান জাহেদুল আলম সমর্থিতরা তাদের কার্যালয় থেকে বিএনপির শান্তিপূর্ণ র্যা লিতে হামলা চালিয়ে ৮ নেতাকর্মীকে আহত করে। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করে উল্টো লাঠিচার্জ ও আমাদের দলীয় কর্মীদের আটক করে নিয়ে যায়।

আটক নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে এমএন আবছার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এএসআই রাসেল ও কনস্টেবল মাসুদ আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

খাগড়াছড়িতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৪

আপডেট টাইম : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬