অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিলেন আইভী

নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তার কাছে সকল ভোটারই সমান।

তিনি বলেন, ‘হিন্দু মুসলিম সকলেই যেমন সমান। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিও সমান।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নাসিক বন্দরের ২২ নং ওয়ার্ডে প্রচারণার সময় সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, সিটি করপোরেশনের মেয়র হিসেবে সিটির সকল নাগরিককে আমি সমান চোখে দেখি। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। সিটি করপোরেশন জনগণের জন্য। এখানে সবাই সিটির নাগরিক।

সিটির প্রধান রাস্তার কাজ হয়ে গেছে এখন শুধু অলিগলির রাস্তাগুলো বাকি আছে এই দাবি করে তৃতীয়বারের মেয়র প্রার্থী বলেন, এখানে মানুষ বেশি, কাজও অনেক বেশি হয়েছে।

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিয়ে আইভী বলেন, নিয়ম কানুন মেনেই জণসংযোগ করছি।

তিনি বলেন, আমি প্রতিদিনই তিন থেকে চার জন নিয়ে বের হই। আর পরে পিছনে হাজার হাজার মানুষ এসে পড়ে। এদের কাকে তাড়িয়ে দেবো? মাঝে মাঝে আমি নিজেও মানুষকে সরানোর চেষ্টা করেছি।

তার জণসংযোগে কোন মাইক ব্যবহার করা হচ্ছে না বলে জানান আইভী।

তিনি বলেন, আমার ২৭টি ওয়ার্ডে মাইক ব্যবহার করার অনুমতি থাকলেও আমি তা করছি না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিলেন আইভী

আপডেট টাইম : ০৪:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬