পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন, আশা বিএনপির

নির্বাচন কমিশনের গঠনের লক্ষ্যে আগামী জানুয়ারির মধ্যে বাছাই কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করে দলটি।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা জানান। এর আগে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে পূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেগুলো আগেই সবাইকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এটা ভূমিকা পালন করবে।’

বিএনপি নেতা বলেন, ‘মূল তিনটি প্রস্তাবের অংশের মধ্যে রয়েছে- বাছাই কমিটি গঠন, নির্বাচন কমিশন গঠন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন।’

ফখরুল বলেন, ‘আমরা বলেছি, কী পদ্ধতিতে বাছাই কমিটি গঠন করা হবে। কমিটিতে একজন আহ্বায়ক থাকবেন। তিনি হবেন সাবেক একজন বিচারপতি বা প্রধান বিচারপতি। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, তিনি প্রস্তাবগুলো পরীক্ষা করবেন। আপনাদের (বিএনপি) মতামতকে প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য নিয়েছি। সকল রাজনৈতিক দলের সমর্থন তিনি আশা করেন।’

মহাসচিব বলেন, ‘বাছাই কমিটি গঠনে পদ্ধতিগত বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুনির্দিষ্ট মতামত দিয়েছেন। রাষ্ট্রপতি পদ্ধতিগত বিষয়টি পরিপূর্ণ পরীক্ষা করবেন। জানুয়ারি মাসের মধ্যে বিষয়টি দেখবেন।’ তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগ ভূমিকা পালন করবে। আমরা আশাবাদী রাষ্ট্রপতি যথাযথ ভূমিকা পালন করবেন। আগামী এক মাসের এ প্রক্রিয়া চূড়ান্ত হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন, আশা বিএনপির

আপডেট টাইম : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬