অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ডিজিটাল তথ্যপ্রযুক্তি মেলা শুরু

ডেস্ক: ‘সাইবার সিকিউরিটি দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগানকে সামনে রেখে বড় পরিসরে শুরু হলো ছয় দিনব্যাপী ডিজিটাল আইসিটি মেলা। বৃহস্পতিবার রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ মেলা উদ্বোধন করেন।

৮ম বারের মতো আয়োজিত এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্য-প্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে প্রযুক্তিপণ্যের উপর বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আইসিটি খাতে অনেক এগিয়ে গেছে। আমার মনে হয় বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের আইসিটি খাতকে অনুসরণ করতে পারে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আইসিটি খাতে পাঁচ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এই কম্পিউটার সিটি সেন্টার দেশের সবচেয়ে বড় আইটি মার্কেট এবং সবচেয়ে বড় আইটি মেলা হচ্ছে শুনে আমি মুগ্ধ হয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, এইচপি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইমরুল হাসান, স্মার্ট টেকনোলোজিসের ব্যাবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, ডেল বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মো. আতিকুর রহমানসহ আরো অনেকে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ডিজিটাল তথ্যপ্রযুক্তি মেলা শুরু

আপডেট টাইম : ০৫:১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬