অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

ভারতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবতীকে প্রকাশ্যে বেধড়ক পিটুনি

ডেস্ক: শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীর উপস্থিতিতে প্রকাশ্যে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন এক যুবতী। লাঠির আঘাতে মাথা ফেটে গেছে তার।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোকজন দাঁড়িয়ে থাকলেও, কেউ-ই হামলাকারীদের নিরস্ত্র করার চেষ্টা করেননি। ভারতের উত্তরপ্রদেশের সামশেরগঞ্জের মানপুরীর এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার করা হয়নি কাউকেই।

ঘটনার সময় উপস্থিত একজনের স্মার্টফোনে করা ভিডিওর ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওর সূত্র ধরেই চিহ্নিত করা গেছে অপরাধীদের।

পুলিশ জানিয়েছে, সামশেরগঞ্জের কিশনিতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন অরবিন্দ তিওয়ারি। বাড়ির পাশের একটি দোকানে যাবেন বলে সোমবার দুপুরে একসঙ্গে বেরিয়েছিলেন তারা। কিশানি বাইপাস রোডে দোকানের খোঁজ করার সময় ধ্যান সিংহ যাদব নামে স্থানীয় এক যুবক স্বামী অরবিন্দের সামনেই যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করে। তার আগে অশ্লীল কটূক্তিও করা হয়। গায়ের ওড়না ধরে টান দেয়।

অরবিন্দ প্রতিবাদ করতে গেলে, এক বন্ধুকে সঙ্গে নিয়ে অরবিন্দকে বেধড়ক পিটুনি দেয় ওই অভিযুক্ত। বাধা দিতে গেলে পেটানো হয় যুবতীকেও। পুলিশ জানিয়েছে, লাঠির আঘাতে অরবিন্দের স্ত্রীর মাথা ফেটে গেছে।

নিগৃহীত দম্পত্তির অভিযোগ, আনন্দ যাদবের পুত্র ধ্যান সিংহ যাদব এলাকার সন্ত্রসী। তাই জনসমক্ষে এই নিগ্রহের ঘটনা ঘটলেও, পুলিশের সামনে কোনও একজনও ভয়ে মুখ খোলেনি। দোকানদার থেকে শুরু করে আশপাশের লোকজন, সবারই মুখ বন্ধ।

কিশনি পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তারা তদন্ত শুরু করেছে ।

Tag :
লেখক সম্পর্কে

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

ভারতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবতীকে প্রকাশ্যে বেধড়ক পিটুনি

আপডেট টাইম : ০৫:১৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬