অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

এখনো গুঁড়িয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের বাড়িঘর

ডেস্ক: রাখাইনের মংডু শহরের আশপাশের এলাকায় এখনো রোহিঙ্গাদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে দেশটির সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি)। চলতি সপ্তাহে ওই শহরের অন্তত ২৫০টি বাড়িঘর, দোকানপাট, ধর্মীয় স্থাপনা বিজিপি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রোহিঙ্গা মুসলিমরা।

মংডুর বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা ভিশন বলছে, বাড়িঘর ধ্বংস করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে। এসব স্থাপনা আধুনিক কাঠামোয় নির্মিত নয়; কাঠ, বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি।

বিজিপির এই ধ্বংসযজ্ঞকে ‘কৌশলে বাস্তুচ্যুত’ করার পর রোহিঙ্গা নিধনের নতুন চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

বন্দুকের নলের মুখে অথবা কারাবন্দির হুমকি দিয়ে মংডুর রোহিঙ্গাদের বাড়িঘর ও দোকানপাট ভাঙতে বাধ্য করছে বিজিপির সদস্যরা। অনেকেই নিজেদের বাড়িঘর ভাঙতে রাজি না হওয়ায় বিজিপির সদস্যরা সেগুলো গুঁড়িয়ে দিচ্ছে।

স্থানীয় এক ব্যক্তি রোহিঙ্গা ভিশনকে বলেন, কোনো কোনো জায়গায় ৩০ বছরের পুরনো বাড়ি ধ্বংস করা হয়েছে। প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে ও সাবেক সীমান্তরক্ষী বাহিনী নাসাকার ম্যাপ অনুযায়ী বাড়ি নির্মাণ করা হয়নি উল্লেখ করে মংডুতে এ অভিযান চালাচ্ছে বিজিপি।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

এখনো গুঁড়িয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের বাড়িঘর

আপডেট টাইম : ০৬:০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬