অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

ভারতের কালো টাকা পাচার হয়ে আসছে বাংলাদেশে!

ডেস্ক: ভারতে নোট বাতিলের পর থেকেই নিয়মের ফাঁক গলে সাদা হচ্ছে কালো টাকা। দেশটির আয়কর দফতরও ব্যাপক ধরপাকড় শুরু করেছে।

এতে বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি কালো টাকা। এবার এই চক্রের কাজকর্ম সম্পর্কে মিলল নতুন তথ্য।
জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হয়ে যাচ্ছে টাকা। সম্প্রতি সীমান্তে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের থেকে মিলেছে নতুন ২০০০ টাকার নোট।

জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সে টাকা তাদের নিজের নয়। বরং এক ভারতীয় ব্যবসায়ীর। কালো টাকা সাদা করে তা মেঘালয় হয়ে বাংলাদেশে পাচার করতেই ওই দুই ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছিল। এই তথ্য হাতে আসার পরই এ ব্যাপারে গোয়েন্দাদের খোঁজখবর নিতে বলা হয়েছে।

সূত্রে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবেই কালো টাকা ইতোমধ্যে সাদা করে ফেলেছে কারবারীরা। এবার ইতোমধ্যে যত অভিযান হয়েছে সব ক্ষেত্রেই ধরা পড়েছে নতুন নোট। আর তাই কোনো ঝুঁকি নিতে নারাজ কালো টাকার কারবারীরা। নতুন নোট আপাতত বাংলাদেশে পাচার করাই তাদের লক্ষ্য।

ভারত-বাংলাদেশ সীমান্তে যে গরু পাচার চক্র সক্রিয় সেটিও এতে পুরোমাত্রায় জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। অর্থাৎ, গরু পাচারকারীদের হাত দিয়েই দেশের বাইরে পাঠানো হচ্ছে টাকা। আয়করের হাত থেকে বাঁচতে এখন এই নতুন কৌশল কালো টাকার পাচারকারী চক্রের।

এদিকে, আটক ব্যক্তিদের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। তা থেকে চক্রের পান্ডাদের খোঁজ মিলবে বলেও অনুমান করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

ভারতের কালো টাকা পাচার হয়ে আসছে বাংলাদেশে!

আপডেট টাইম : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬