অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ছাতকে পাহারাদারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ): ছাতকে গাড়ির গেরেজ থেকে মুহিবুর রহমান (৪৫) নামের এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির শিবনগর জামে মসজিদ সংলগ্ন আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। মুহিব শিবনগর প্রকাশিত রাধানগর গ্রামের মৃত খলিল উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবনগর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে শরিফ উদ্দিনের শিবনগরস্থ আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন মুহিবুর। বৃহস্পতিবার রাতের খাবার শেষে গেরেজে ডিউটিতে যান। গভীর রাতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা গেরেজে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে গেইট তালাবদ্ধ করে চলে যায়। সকালে শিবনগর গ্রামের কালাশাহ নামের এক চালক গেরেজ থেকে নিজের সিএনজি নিতে এতে গেইট তালাবদ্ধ দেখে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে খাটের ওপর ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেন।

বর্তমানে গেরেজের মালিক শরিফ উদ্দিন ওমরা হজ্ব পালনে সৌদি আরব অবস্থান করছেন বলে জানা গেছে। পরে ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই সৈয়দ আবদুল মান্নান, এসআই তরিকুল ইসলামও এসআই শফিক ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে নিহতের ভাতিজা আতাউর রহমান এমরান জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে তার চাচাকে খুন করা হয়েছে। অজ্ঞাতনামা সশস্ত্র দূর্বৃত্তরা তাকে খুন করেছে বলে তিনি দাবি করেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
লেখক সম্পর্কে

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ছাতকে পাহারাদারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬