পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ছিনতাইকৃত বিমানের যাত্রীরা মুক্ত, ক্রু’রা জিম্মি

লিবিয়া থেকে ছিনতাই করে মালটায় নিয়ে যাওয়া অভ্যন্তরীণ রুটের বিমানটি থেকে নারী ও শিশুসহ যাত্রীদের ছেড়ে দিয়েছে ছিনতাইকারীরা। তবে দাবি আদায়ে তারা ক্রুদের জিম্মি করে রেখেছে।
এছাড়া দুই ছিনতাইকারী নিজেদেরকে নিহত লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির সমর্থক দাবি করেছেন।

লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আফ্রিকিয়াহ এয়ারওয়েজের এয়ারবাস-এ৩২০ বিমানটিতে ২৮ জন নারী এবং এক শিশুসহ ১১৭ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন।

নারী ও শিশুসহ সব যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে দাবি পূরণে তারা সাত ক্রু-কে জিম্মি করে রেখেছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেবহা শহর থেকে বিমানটি রাজধানী ত্রিপোলি যাচ্ছিল। পথে দুজন ছিনতাইকারী বিমানটি উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এটি মাল্টা অবতরণ করতে পাইলটকে বাধ্য করেন।

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী মাল্টা লিবিয়ার উত্তর উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

মাল্টার প্রধানমন্ত্রী যোসেফ মাস্কাট টুইটারে বলেছেন, লিবিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিনতাই করে মাল্টায় নিয়ে আসা হয়েছে। জরুরি অভিযানের প্রস্তুতি চলছে।

মালটার সংবাদমাধ্যম টাইমস অব মালটা জানিয়েছে, বিমানটি ছিনতাইয়ে জড়িত দুই ব্যক্তি নিজেদের নিহত লিবীয় নেতা গাদ্দাফি সমর্থক ‘আল ফাতাহ আল গাদিদা’ দলের সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাদের কাছে হ্যান্ড গ্রেনেড আছে বলেও তারা দাবি করে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ছিনতাইকৃত বিমানের যাত্রীরা মুক্ত, ক্রু’রা জিম্মি

আপডেট টাইম : ০২:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬