পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বন্ধুদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

পূর্ব শত্রুতার জেরে কলেজের মধ্যে বন্ধুদের ছুরিকাঘাতে ইসতিয়াক আহমেদ তন্ময় (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের ময়মনসিংহ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তন্ময়ের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী। সে শহরের নওমহল এলাকায় তার মায়ের সঙ্গে থাকতো। সিটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান শাখা থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

নিহত তন্ময়ের বাবা ফরিদ উদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ীতে গার্মেন্টস ব্যবসা করেন বলে জানা গেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভেতরে তন্ময় কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে কোনো এক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

তিনি জানান, এক পর্যায়ে বন্ধুরা তন্ময়ের বুকে ছুরিকাঘাত করে। পরে রাত সাড়ে ৭টার দিকে তন্ময়কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তন্ময়কে গুরুতর আহত অবস্থায় যে বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে, পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বন্ধুদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

আপডেট টাইম : ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬