পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ

ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট।
শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলার মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে স্লোগান দেন ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা।
এর আগে একই প্রতিবাদ জানিয়ে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা সারা বিশ্বের মুসলমানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান রোহিঙ্গা ইস্যুতে একটি তহবিল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, একসঙ্গে এমন একটা প্রতিবাদ আমরা করি, যে লক্ষ লক্ষ মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে ইনশাল্লাহ দুনিয়ার দৃষ্টি এদিকে আসবে এবং প্রকৃতভাবেই দুনিয়ার মুসলমানদের পাশে আমরা দাঁড়াতে পারব।’

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ

আপডেট টাইম : ০৫:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬