পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভুয়া অস্ত্র দেখিয়ে বিমান ছিনতাই!

লিবিয়ার অভ্যন্তরীণ রুটের একটি বিমান শুক্রবার অস্ত্রের মুখে ছিনতাই করে মাল্টায় নিয়ে যায় দুই যাত্রী। তবে ওই অস্ত্রগুলো ভুয়া (রেপ্লিকা) ছিল বলে প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় জানা গেছে।

মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট টুইটার বার্তায় এমন তথ্য জানিয়েছেন।

‘গ্রেনেড এবং পিস্তল’ দেখিয়ে ওই ছিনতাইকারীরা বিমানটিকে ত্রিপোলির পরিবর্তে মাল্টায় অবতরণে বাধ্য করে। পরে দুই ছিনতাইকারী আত্মসমর্পণ করলে ছিনতাই ও জিম্মি সংকটের শান্তিপূর্ণ অবসান হয়।

লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আফ্রিকিয়াহ এয়ারওয়েজের এয়ারবাস-এ৩২০ বিমানটিতে ২৮ জন নারী এবং এক শিশুসহ ১১৮ জন যাত্রী ও ক্রু ছিলেন।

শুক্রবার লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাবহা শহর থেকে অভ্যন্তরীণ রুটের বিমানটি রাজধানী ত্রিপোলি যাচ্ছিল।

ছিনতাইকারীদের একজন নিজেকে লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থক একটি দলের প্রধান বলে দাবি করেন। ছিনতাইকৃত বিমানের ফটকে দাঁড়িয়ে তাকে গাদ্দাফির সময়কার লিবিয়ার জাতীয় পতাকা দোলাতে দেখা যায়।

মুসা শাহা পরিচয় দিয়ে লিবিয়ার চ্যানেল টিভি-কে তিনি বলেন, তিনি আল-ফাতেহ আল-জাদীদ তথা দ্য নিউ আল-ফাতেহ দলের প্রধান। গাদ্দাফি ১৯৬৯ সালে আল-ফাতেহ নাম দিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

বিমানের যাত্রীদের একজনের সঙ্গে একজন লিবীয় আইনজীবী কথা বলে জানতে পারেন, দুই ছিনতাইকারী গাদ্দাফি সমর্থক পার্টি গঠনের দাবি জানান।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভুয়া অস্ত্র দেখিয়ে বিমান ছিনতাই!

আপডেট টাইম : ০৪:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬