অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

সাবেক এমপি, পেট চলে অন্যের হয়ে কাজ করে

কথায় আছে গরিব মানুষের আবার রাজনীতি কি? রাজনীতি করলে পেট চলবে কী করে? ওসব বড়লোকদের কাজ। আর এমপি-মন্ত্রী, সে তো একে বাড়েই ওপরওয়ালা নয় তো ক্ষমতাবানদের কাজ। তারা রাজনীতি ছেড়ে দিলেও যে কোনো কষ্টে থাকে না, সেটা দেখতেই মোটামুটিভাবে আমরা অভ্যস্ত।

তবে ব্যতিক্রম ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় বিধানসভার একসময়ের এমপি (বিধায়ক) বাকিলা টুকরপ্পা। তার দৈনিক উপার্জন মাত্র ৪০ টাকা। তাও কোদাল হাতে মাঠে নামতে হয় তাকে। পরিশ্রম করেই এ ক’টা টাকা উপার্জন করেন তিনি।

১৯৮৩ সালে রাজনীতিতে পা রাখেন। দক্ষিণ কন্নড়ের সুলিয়া তালুক বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি। মাত্র ১৮ মাস বিধায়ক পদে ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই ভালো কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

তিনি তার ওই অল্প সময়ে দুটি কলেজ, পাঁচটি হাইস্কুল, চারটি হোস্টেল, সেতু ও তিনটি রাস্তা তৈরি করেছিলেন। পরে তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু আচমকাই ছেড়ে দেন রাজনীতি। শুরু করেন খেটে খাওয়ার জীবন।

বাকিলা টুকরপ্পার নিজের বাড়ি পর্যন্ত নেই। গত ২১ বছর ধরে তার ঠিকানা স্ত্রীর বাপের বাড়ি। শুধু তাই নয়, আজও পেট চালানোর জন্য ৪০ টাকা উপার্জনের আশায় বাড়ি থেকে বের হতে হয় তাকে।

অথচ তার জায়গায় যিনি বিধায়ক হয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ শুনলে তাক লেগে যাবে। সেই বিধায়কের রয়েছে নিজস্ব বাংলো, ৪০ একর জমি ও স্ত্রীর নামে একটি পেট্রল পাম্প।

ভারতের এই সাবেক রাজনীতিকের কাছ হতে শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে বলে অনেকেই মত রাখছেন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

সাবেক এমপি, পেট চলে অন্যের হয়ে কাজ করে

আপডেট টাইম : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬