পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা জাতীয় জীবনের প্রধান বিপদ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আমাদের জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে। মাদকের ছোবল সমাজে আঘাত করে। মাদকাসক্ত হলে কখনো সুস্বাস্থ্য হবে না। তাই মাদককে ঘৃণার সাথে না বলতে হবে। দুর্নীতিকে না বলতে হবে। সাম্প্রদায়িকতা ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে।

ওবায়দুল কাদের বলেন, জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যে নিতে জানে না, যার সাহস ও মনোবল নেই, সে কখনো এগিয়ে যেতে পারবে না। বারে বারে থমকে যাবে। চ্যালেঞ্জের নামই জীবন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জীবন গড়তে হবে জীবনের জন্য, জীবিকার জন্য নয়। তোমাদের পরিক্ষার্থী নয়, শিক্ষার্থী হতে হবে। তাহলেই আমাদের দেশে কোয়ালিটি এডুকেশন সৃষ্টি হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা জাতীয় জীবনের প্রধান বিপদ : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬