অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঘরে সাপ রাখলেই টাকা থাকলে দ্বিগুণ হয়ে যাবে!

ডেস্ক: বাড়িতে বিষধর সাপ রাখলে না কি সম্পদ দ্বিগুণ হয়ে যাবে! এমনই গালগল্প ফেঁদে লোক ঠকানোর ব্যবসা শুরু করেছে একদল লোক। তারা সম্পদ বৃদ্ধির লোভ দেখিয়ে ধনী লোকেদের কাছে লক্ষাধিক টাকায় বিক্রি করছে স্যান্ড বোয়া প্রজাতির সাপ।

সম্প্রতি বেঙ্গালুরুতে পুলিশের হাতে ধরা পড়েছে এমনই একটি দল। তারা দুর্লভ প্রজাতির সাপ বিক্রি করার কারবার ফেঁদে বসেছে। সাপ সহ এই দলের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো তিন জন এই দলে আছে। তারা পলাতক।

আসামিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকেই সাপ বিক্রি বেড়েছে। কালো টাকার মালিকরাই সাপ কিনছেন। তাদের ধারণা, কালসর্প যোগে সম্পদ বৃদ্ধি পাবে।

আটককৃতরা আরো জানিয়েছে, তারা দাবি করে, শুধু বর্তমান সম্পদ দ্বিগুণ করে দেওয়াই নয়, মাটির তলা থেকেও সম্পদ খুঁজে বার করে দেবে এই সাপ।

এদিকে অসৎ উপায়ে সহজেই সম্পদ বাড়িয়ে নেওয়ার লোভে বহু লোকই লক্ষাধিক টাকা দিয়ে সাপ কিনেছেন। মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও লোভের সুযোগ নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিল ধৃতরা।

স্যান্ড বোয়া প্রজাতির সাপ দীর্ঘদিন ধরেই ভারত থেকে বিদেশে পাচার হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাপের চাহিদা বেশি। মূলত নোট বাতিলের পরই ভারতে এই সাপের চাহিদা বেড়ে গেছে। সূত্র : এবিপি

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঘরে সাপ রাখলেই টাকা থাকলে দ্বিগুণ হয়ে যাবে!

আপডেট টাইম : ০৪:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬