অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চিকিৎসায় অবহেলায় আলী হোসেনের মৃত্যু : দাবি বিএনপির

ডেস্ক: চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হোসেন প্রধানের অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এসব অভিযোগ করেন তিনি। আলী হোসেনের মৃত্যুতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ফখরুল।

তিনি অভিযোগ করেন, দুই দিন আগে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলেও সেখানে চিকিৎসা শেষ না করেই পুনরায় তড়িঘড়ি করে কারাগারে স্থানান্তর করা হয়।

শোকবাণীতে বিএনপি মহাসচিব বলেন, আলী হোসেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। সরকার ধারাবাহিকভাবে নেতাকর্মীদের নামে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং কারান্তরীণের মাধ্যমে তাদেরকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনে অসুস্থ করে মৃত্যুপথের যাত্রী করা হচ্ছে।

তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিককে হারালো যার শুন্যস্থান সহজে পূরণ হবার নয়। আলী হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ফখরুল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চিকিৎসায় অবহেলায় আলী হোসেনের মৃত্যু : দাবি বিএনপির

আপডেট টাইম : ০১:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬