অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলছে সোমবার

শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া আশুলিয়ার সব পোশাক কারখানা সোমবার খুলে দিতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

রোববার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় তিনি কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতিও অনুরোধ জানান।
সিদ্দিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শ্রমিকদের অনুরোধে সার্বিক অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা আশুলিয়ার যেসব কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ হয়েছে সেসব কারখানার মালিকদের কারখানা খুলে দিতে অনুরোধ করেছি।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেব।

এর আগে বন্ধ হওয়া কারখানার মালিকদের সঙ্গে রোববার দুপুরে জরুরি বৈঠক করেন বিজিএমইএ সভাপতি ও পরিচালকরা। সভায় বন্ধ থাকা সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়।

জানা যায়, মজুরি বৃদ্ধি, কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই না করা, বাড়ি ভাড়া বৃদ্ধি না করাসহ ১১ দফা দাবিতে ১১ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ২০ ডিসেম্বর ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরের দিন আরো চারটি কারখানা বন্ধ করা হয়।

কারখানার মালিকরা দাবি করছেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন গড়ে ৮০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সে হিসাবে, গত ১৫ দিনে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এ শিল্পে। শিল্প ও শ্রমিকের স্বার্থের দিকে খেয়াল রেখেই ২৬ ডিসেম্বর সোমবার থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলছে সোমবার

আপডেট টাইম : ০৪:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬