অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

নরসিংদীর রায়পুরার নিলক্ষার চরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপ। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলেও গ্রেফতার এড়াতে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ার জাকির হোসেনের ছেলে সজল হোসেন (২২), নিলক্ষা বড়বাড়ির আলাউদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সাইজ উদ্দিন (৩৫)।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে নিলক্ষায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজিব ও হক চেয়ারম্যান সমর্থকের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে ওই এলাকায় এর আগে দুইবার ১৪৪ ধারা জারি করা হয়। বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এখনও ১৪৪ ধারা চলছে।

রোববার স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু উভয় পক্ষের বিবাদ মীমাংসার জন্য নিলক্ষায় যান। কিন্তু মীমাংসার পরিবর্তে এমপি ও পুলিশের সামনেই দুই পক্ষ ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

এক পর্যায়ে রাজিব সমর্থকরা টেঁটা, বটি ও লাঠিসোঠা নিয়ে এমপি রাজিউদ্দিন রাজুকে ঘিরে ফেলে। পরে রাজিউদ্দিন রাজু দুঃখ প্রকাশ করে দ্রুত নিলক্ষা ছেড়ে চলে আসেন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে সজল পায়ে, ওবায়দুল্লাহ হাতে ও সাইজ উদ্দিন গলা ও কপালে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে এক্স-রে করানোর জন্য প্রাইভেট হাসপাতালে নেয়ার পর আর ফিরে আসেনি।

রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। কিছুদিন পরপরই থেমে থেমে এই সংঘর্ষ চলে।

এর ধারাবাহিকতায় রোববার বিরোধ মেটানোর জন্য স্থানীয় সংসদ সদস্য উভয় পক্ষের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় একটি পক্ষ মনে করে যে, সংসদ সদস্য অন্য পক্ষকে সমর্থন করছেন। তাই দুই গ্রুপের সংঘর্ষ হয়।

তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি ওসির।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট টাইম : ০৪:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬