পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

১০ লাখ বিদেশিকে ফেরত পাঠানোর গুঞ্জন কুয়েতে

১০ লাখেরও বেশি বিদেশিকে দেশে ফেরত পাঠানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে কুয়েতে। দেশটিতে মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই বিদেশি। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দেশটির একজন মন্ত্রী।

কুয়েতের সামাজিক ও শ্রম মন্ত্রী হিন্দ আল সুবাইয়াহ বিদেশিদের ফেরত পাঠানোর তথ্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ১০ লাখের বেশি বিদেশিকে ফেরত পাঠানোর যে গুজব ছড়িয়ে পড়েছে; তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

হিন্দ আল সুবাইয়াহ বলেছেন, ১০ লাখ বা যে কোনো সংখ্যক বিদেশিকে ফেরত পাঠানোর মতো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বিদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

কুয়েতে বর্তমানে ২৫ লাখ বিদেশি রয়েছে; এদের মধ্যে সাড়ে ৭ লাখ পরিবার ও সাড়ে ৬ লাখ গৃহকর্মী। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই বিদেশি।

দেশটির সাংসদরা সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার বিষয় উল্লেখ করে বিদেশিদের সংখ্যা কমিয়ে আনতে প্রতিনিয়ত কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

দেশটির ভারসাম্যহীন জনসংখ্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ২০১৪ সালে দেশটির এক সংসদ সদস্য প্রত্যেক বছর ২ লাখ ৮০ হাজার বিদেশিকে ফেরত পাঠাতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। সেসময় তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য বিদেশিদের ফেরত পাঠানোর ওই প্রস্তাব করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

১০ লাখ বিদেশিকে ফেরত পাঠানোর গুঞ্জন কুয়েতে

আপডেট টাইম : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬