অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে হান্নান শাহর স্ত্রী

ঘরে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি নেতা প্রয়াত আ স ম হান্নান শাহর স্ত্রী নাহিদ হান্নান।
রাজধানীর মহাখালীর নিউ ডিইএচএসের বাসা থেকে ৭০ বছর বয়সী নাহিদ হান্নানকে মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তার দেহের ৯ শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
তিনি বলেন, “তার দুই হাতের ও মুখমণ্ডলের কিছু অংশ পুড়ে গেছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট,
স্বজনদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া বলেন, “বাসায় রান্না ঘরের চুলা থেকে কাপড়ে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হান্নান শাহ গত সেপ্টেম্বরে মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে হান্নান শাহর স্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬