অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গুলিবিদ্ধ এমপি লিটন মারা গেছেন

দুর্বৃত্তদের গুলিতে আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপির নিজ বাসভবনে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, সাংসদের স্ত্রী ফোন করে তার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। কেন, কী কারণে তাকে গুলি করেছে তা জানা যায়নি।

সাংসদের স্ত্রী খোরশেদ জাহান স্মৃতি জানান, দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এমপি লিটনকে গুলি করে পালিয়ে যায়। তার পরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এমপি লিটনের এক সহযোগী বলেন, নিজ বাসভবনে কর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন এমপি লিটন। এসময় একটি মোটরসাইকেলে তিন যুবক আসে। তাদের দুজন এমপির সঙ্গে কথা বলবে বলে ভেতরে ঢুকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক তাকে তিনটি গুলি করে পালিয়ে যায়।

তিনি জানান, তিনটি গুলির মধ্যে দুইটি বুকে ও পেটে আরেকটি গুলি তার (এমপি) উরুতে লাগে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গুলিবিদ্ধ এমপি লিটন মারা গেছেন

আপডেট টাইম : ০৪:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬