অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাভারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, আটক ২

সাভারের ব্যস্ততম একটি সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় কোটি টাকার সম্পদ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের নীচ তলায় ‘দি মোহনা জুয়েলার্সে’ এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেটের সন্দেহভাজন দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, চৌরঙ্গী সুপার মার্কেটের নীচ তলায় বাঁধন সু নামের একটি জুতার দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। পরে মোহনা জুয়েলার্স ও ওই জুতার দোকানের মাঝের দেওয়ালটি ভেঙ্গে দুর্বৃত্তরা মোহনা জুয়েলার্সে প্রবেশ করে। ওই জুয়েলার্সের প্রায় সকল মালামাল খোয়া গেছে। দুর্বৃত্তরা যাওয়ার সময় জুতার দোকানে নতুন একটি তালা লাগিয়ে যায়। এ ঘটনায় মার্কেটের নিরাপত্তাকর্মী হান্নান ও নিরাপত্তা সুপারভাইজার আমির হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে এ চুরির আসল রহস্য বের হয়ে আসবে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

এ বিষয়ে মোহনা জুয়েলার্সের ব্যবস্থাপক চিত্তরঞ্জন সরকার বলেন, পাশের জুতার দোকানর দেওয়ালটি এমন ভাবে ভাঙ্গা হয়েছে যেনো সেখান থেকে মোহনা জুয়েলার্সে একজন মানুষ প্রবেশ করতে পারে। তাদের দোকান থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন চিত্তরঞ্জন।

তিনি ধারণা করছেন, মার্কেটের নিরাপত্তাকর্মী আর জুতার দোকানের কোনো কর্মচারী এ চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শনিবার সকাল ৯টার দিকে মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার পর ঘটনাটি তাদের চোখে ধরা পড়ে।

তিনি আরো বলেন, শুক্রবার মার্কেট বন্ধ করার পর মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত যে কোনো সময়ে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, আটক ২

আপডেট টাইম : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬