পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লিটন হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে : সেতুমন্ত্রী

গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে সম্প্রদায়িক মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মঞ্জুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এটা ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ। ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে এই কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।

রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সারা বাংলাদেশের মানুষ যখন ইংরেজি নতুন বর্ষবরণের আনন্দ উৎসবে ঠিক সেই মুহূর্তে এটা বর্বোরোচিত আক্রমণ। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের প্রতিরোধ করব, পরাজিত করব, ইনশাল্লাহ। কোনো অপশক্তি চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

সংবাদ সম্মেলনে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনের ওপর হামলার নিন্দা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লিটন হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে : সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭