অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদালতে ক্ষমা চাইলেন সাভারের ওসি

ভুল স্বীকার করে আদালতে বিচারকের কাছে ক্ষমা চেয়েছেন রাজধানীর অদূরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (এসিজেএম) মোস্তাফিজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল জানান, গত ২৯ ডিসেম্বর আদালতের নির্দেশ অমান্য করায় সাভার থানার ওসিকে আদালতে তলব করেছিলেন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান। তাঁকে রোববার স্বশরীরে আদালতে এসে ব্যাখ্যা দেওয়ার জন্যও বলা হয়।

আইনজীবী আরো জানান, আজ ওসি আদালতে এসে নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বিচারকের আদেশ না মারায় তাঁকে তিরস্কার করেন। পরে তাঁকে কাজের প্রতি আরো যত্নশীল হওয়ার নির্দেশ দিয়ে দায় থেকে অব্যাহতি দেন।

নথি থেকে জানা যায়, গত ৬ ডিসেম্বর প্রতারণা ও মারধরের অভিযোগে সাভারের দৈনিক ফুলকি পত্রিকার সাংবাদিক ইমদাদুল হক ঢাকার মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। ওই দিন বিচারক বাদীর জবানবন্দি শুনে মামলাটি আমলে নিয়ে সাভার থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয় সাভার উপজেলা সেটলমেন্ট অফিসের সহকারী আমির হোসেন, উপসহকারী আবু তৈয়ব আলী মজুমদার ও খারিজ সহকারী টি এম জাহাঙ্গীর আলমকে।

মামলায় আরো বলা হয়, আদালতের নির্দেশের পর ওসি এফআইআর হিসেবে মামলাটি দীর্ঘদিন নেননি। তাই বাদীর আইনজীবী আনিছুর রহমান গত ২৯ ডিসেম্বর আদালতকে বিষয়টি অবহিত করেন। আদালত তখন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে তলব করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আদালতে ক্ষমা চাইলেন সাভারের ওসি

আপডেট টাইম : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭