অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আহসানউল্লাহর বরখাস্ত শিক্ষকের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

যৌন হয়রানির মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত খাওয়া শিক্ষক অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ শফিউল আজমের আদালতে মামলার বাদী আসাদুল্লাহ আল সায়েম হাজির হয়ে সাক্ষ্য দেন।

আজ সাক্ষ্য শেষ না হওয়ায় বিচারক আগামী ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এর আগে গত ৩ নভেম্বর একই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

গত ৩০ জুলাই পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) আফরোজ আইরীন কলি আসামি মাহফুজুর রশিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি করা হয়। আদালতে অভিযুক্ত শিক্ষক একাধিকবার জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন।

নথি থেকে জানা যায়, গত বছরের ৪ মে রাতে নিজ বাসা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আহসানউল্লাহর বরখাস্ত শিক্ষকের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

আপডেট টাইম : ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭