পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বই উৎসবের দিন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বিনামূল্যে বই বিতরণ করার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, বই দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ ১০০ টাকা করে নেওয়া হয়। যারা টাকা পরিশোধ করছে না, তাদের বই দেওয়া হচ্ছে না।

বই বিতরণকালে টাকা নেওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফি বাবদ ৫০ টাকা ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের ভাতা দেওয়ার জন্য ৫০ টাকা করে নিয়েছি।’

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) অধীর কুমার বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক ক্রীড়া ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের বেতন বাবদ টাকা নেওয়ার কথা আমাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। আমরা তদন্ত করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি জানান, অভিযোগ পেয়ে শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭