অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রংপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আতিক হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, না সে আত্মহত্যা করেছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

রোববার রাতে উপজেলার বড়বিল ইউনিয়নের বকসিগঞ্জ পাকুরিয়া শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আতিক হাসানের বাবা রব্বানী মিয়া কুমিল্লায় দিনমজুরের কাজ করেন ও মা আফরোজা বেগম সৌদি প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আতিক উপজেলার বড়বিল ইউনিয়নের বকসিগঞ্জ পাকুরিয়া শরীফ এলাকায় তার নানার কাছে থাকতো। তার মৃত্যুর কয়েকদিন আগে রব্বানী কুমিল্লা থেকে ছেলেকে দেখতে আসেন। রোববার রাতে তিনি স্থানীয় ওয়াজ মহফিলে ছিলেন।

চাচা মহসিন আলীর অভিযোগ, রোববার রাতে তার ভাতিজা টাকা চুরি করে। এজন্য তাকে গালমন্দ করা হয়েছিল। পরে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

তবে এলাকাবাসীরা জানান, টাকা চুরির অভিযোগে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার প্রচারণা চালানো হয়।

নিহত শিশুর নানা আবু বক্কর গঙ্গাচড়া থানায় প্রথমে হত্যার অভিযোগ করেন পরে তা প্রত্যাহার করে ইউডি মামলা করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিহত শিশুটির গলায় একটি ক্ষত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রংপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭